নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে উপদেষ্টার সতর্ক বার্তা

অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে উন্নীত করার কোনো যুক্তিই নেই।

এই মুহূর্তে তাদের আন্দোলনেও যাওয়াকে যৌক্তিক মনে করছেন না তিনি। পাশাপাশি, যদি বিদ্যালয়ে পড়াশোনায় বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে শিক্ষকদের বক্তব্য রাখার অধিকার রয়েছে। তবে বেশিরভাগ শিক্ষক মনে করেন, দশম গ্রেডে একবারে উন্নীত হওয়ার দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের ইতোমধ্যেই দশম গ্রেডে উন্নীত করা হয়েছে, কিন্তু সাধারণ শিক্ষকের সংখ্যা অনেক বেশি হওয়ায় এটি একসাথে সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, শিক্ষকদের যেন ১১তম গ্রেড পাওয়ার সুযোগ তৈরি করা যায়, সেই দিকে কাজ করা হচ্ছে।

উপদেষ্টা আরও জানান, পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নীতি অনুযায়ী শতভাগ নয়, বরং ৮০ শতাংশ পদোন্নতির জন্য এবং ২০ শতাংশ নতুন নিয়োগের জন্য রাখা হয়েছে।

এর আগে সকালে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাব্যবস্থাপনা ও অংশীজনদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক ও সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >