নারায়ণগঞ্জ ।
,

পাবনায় মোটরসাইকেল সংর্ঘষে দুইজন নিহত 

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামের আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ জালালপুর গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। সেলিম জালালপুর বাজারের মাছ ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুর্ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।।

এবিষয়ে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >