নারায়ণগঞ্জ ।
,

কুমিল্লায় পুকুরে ডু/বে দুই বোনের মৃ/ত্যু

কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রাম এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের শহীদুল ইসলামের মেয়ে নাবিলা আক্তার মণি (১৪) ও হাফসা আক্তার মিলি (৯)।

স্থানীয়রা জানান, শহীদুল ইসলাম নরসিংদী জেলা সদর এলাকায় ব্যবসার সুবাধে পরিবার নিয়ে সেখানে বসাবস করেন। নিহত দুজন নরসিংদী জেলা সদরের একটি স্কুলের ৬ষ্ঠ ও ৪র্থ শ্রেণিতে পড়তো। বাড়িতে নতুন ঘর উঠানো উপলক্ষে তারা বাবা-মায়ের সাথে বেড়াতে এসেছিল। বুধবার পুনরায় তাদের নরসিংদী চলে যাওয়ার কথা ছিলো। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় দুই বোনের।

পানিতের ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ। স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুরে মণি ও মিলিসহ তিনজন ওই পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মণি ও মিলি পানিতে তলিয়ে গেলে তাদের সাথে থাকা অপরজন এসে বাড়ির খবর দেয়। পরে লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে দু’জনের মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >