নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ২০০ পিস ই/য়া/বা/সহ মা/দ/ক ব্য/বসা/য়ী গ্রে/প্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাকিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় রেললাইন সংলগ্ন ইয়াছিনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মো. খলিল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মোস্তাকিম (৪২) আলীগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ইউনুস মোল্লা এবং মাতার নাম মৃত জাহেরা বেগম। পুলিশ তার পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের তথ্য) যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পেয়েছে বলে জানিয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >