বন্দর প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ জুন) বেলা ১১টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও তোবারক বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে দোয়া ও তোবারক বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সাধারন সম্পাদক নাজমুল হক রানা।
মিলাদ ও দোয়া মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভিক্টর মৃধা, মেজবাউদ্দিন স্বপন, ইয়া হান্নান, আমিনুল ইসলাম শাহীন, সাঈদ পারভেজ, জব্বার, খোকন, আরমান, হাসান মৃধা, ফারুক, সানজু,ইয়া নবী, জিতু, বিল্লাল ফকির, সাইফুল, আমিত ও রাবিত প্রমুখ। দোয়া শেষে অসহায়দের মাঝে রান্না করা গরম খাবার পরিবেশন করা হয়




