নারায়ণগঞ্জ ।
,

বন্দর রূপালী গেটের সামনে একদল কিশোর প্রকাশ্যে ধারালো চাপাতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে

নারায়ণগঞ্জের বন্দরে দিন দিন অবনতির দিকে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সামান্য বিষয়কে কেন্দ্র করেই হাতে দেশীয় অস্ত্র তুলে নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটছে। এমনকি হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে বন্দর এলাকার রূপালী গেটের সামনে একদল কিশোর প্রকাশ্যে ধারালো চাপাতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় মুহূর্তের মধ্যেই পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।

এ ধরনের প্রকাশ্য সংঘর্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >