নারায়ণগঞ্জ ।
,

অসুস্থ প্রবীণ ফটোসাংবাদিক আমির হোসেনকে দেখতে হাসপাতালে যুবদল নেতা হুমায়ুন কবির

বন্দর প্রতিনিধি: বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি ও প্রবীণ ফটোসাংবাদিক আমির হোসেনকে দেখতে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ছুটে গেছেন বন্দর থানা যুবদলের সাবেক সহ  সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।

​শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এই জ্যেষ্ঠ সাংবাদিকের শারীরিক ও সামগ্রিক অবস্থার খোঁজখবর নেন।

​এ সময় যুবদল নেতা হুমায়ুন কবির বলেন, আমির হোসেন ভাই আমাদের বন্দরের একজন প্রবীণ ও গুণী সংবাদকর্মী। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার চেষ্টা করছি। সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাদেরও উচিত তাঁর মতো প্রবীণ সাংবাদিকদের পাশে দাঁড়ানো।

​উল্লেখ্য, প্রবীণ সংবাদকর্মী আমির হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও মারাত্মক শারীরিক সমস্যায় ভুগছেন। বর্তমানে টাইফয়েড জ্বর, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, শ্বাসকষ্ট, ফুসফুসে কফ এবং হাঁটুর হাড় ক্ষয়জনিত ব্যথায় তিনি শয্যাশায়ী। এছাড়া টাইফয়েডের তীব্র প্রভাবে তাঁর শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে। ​হাসপাতালে খোঁজখবর নেওয়ার সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সজিব হোসেন, মো. শুভ, রহিম মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >