নারায়ণগঞ্জ ।
,

কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক!

নারায়ণগঞ্জের কুতুবপুরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার হিড়িক পড়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় শ্রমিক দল নেতা বাবুল মিয়ার যোগসাজশে এসব অবৈধ সংযোগ দিচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিকদল নেতা বাবুল মিয়ার ভাগিনা জুয়েল, ভাতিজা আকবর ও যুবদল নেতা রাসেলের নেতৃত্বে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের পাগলা নয়ামাটি সিআইডি গুলির শেষ মাথায় মোটা অংকের টাকার বিনিময় দশটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে।


সরেজমিনে গিয়ে পাগলার নয়ামাটি এলাকায় দেখা যায়, প্রায় শতাধিক বাসাবাড়িতে নতুন গ্যাসের অবৈধ লাইনের সংযোগ রয়েছে। স্থানীয় ও এলাকাবাসী জানায় অবৈধ গ্যাস সংযোগ কারীরা কাজের ধরন বুঝে অবৈধ সংযোগ গ্রহণকারীদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ, দুই লাখ টাকা করে আদায় করছেন জুয়েলসহ তার সহযোগীরা।


অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী শ্রমিক দল নেতা বাবুল মিঞার ভাগিনা ও ভাতিজা হওয়ায় তার ছত্রছায়ায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বড় রাইজারের মাধ্যমে এসব অবৈধ সংযোগ দিচ্ছেন। বাসাবাড়ির মালিকরাও টাকা দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছেন অভিযোগ এলাকাবাসীর। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীও এসব অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত রয়েছে। গত এক সপ্তাহ যাবৎ রাতের আঁধারে নয়মাটি সিআইডি গলির শেষ মাথায় রাস্তা খুঁড়ে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে।


স্থানীয় এলাকাবাসী আরো জানান গত (১৪ জুলাই) রাত প্রায় সাড়ে ১২টার দিকে চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়ির সামনের গভীর রাতে তিতাস গ্যাসের পাইপলাইনে অবৈধ সংযোগ দেওয়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। চোরাই এসব সংযোগ ত্রুটিপূর্ণ হওয়ায় গ্যাসের চাপ বৃদ্ধি পেলে যেকোনও সময় আরো বড় ধরনের বিস্ফোরণ বা আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।


অভিযাগের বিষয়ে জুয়েলের মোবাইল ফোনে কল দিলে তিনি জানান কোথায় এই ধরনের গ্যাস সংযোগ হচ্ছেনা, এবিষয়ে আমি কিছুই জানেন না। তবে আপনি লিখলে লিখেন।


নাম প্রকাশে অনিচ্ছুক কুতুবপুরের এক যুবদল নেতা জানান, অবৈধ গ্যাস সংযোগের ঘটনাটি সত্য আপনি যাদের নাম উল্লেখ করেছেন আপনি তো সবই জানেন আমি আর কি বলবো।


এলাকাবাসীর দাবি নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >