নারায়ণগঞ্জ ।
,

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক: মো. রায়হান কবির ‎

নারায়ণগঞ্জ ‎ ‎শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির ও পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। ‎ ‎সোমবার (১৯ অক্টোবর) ঘাট পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‎ ‎পরিদর্শনকালে কর্মকর্তারা বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি, জনসমাগম ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিমা বিসর্জন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। ‎ ‎কর্মকর্তারা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবার অংশগ্রহণ ও সহযোগিতায় উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ঘাটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ‎ ‎প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >