নারায়ণগঞ্জ ।
,

টাঙ্গাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

একইসঙ্গে রায়ে দণ্ডিতদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের কথা বলা হয়েছে বলে জানান পিপি।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস আসামিদের উপস্থিতে এ রায় দেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) মো. ওমরাও খান দীপু জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মো. মজনু মিয়ার ছেলে মো. রিফাত, মো. মোবারকের ছেলে আব্দুর রউফ, উপজেলার পাথরাইল গ্রামের প্রয়াত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া, সদর উপজেলার পয়লা পশ্চিম পাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, কালিহাতী উপজেলার পৌলি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আল আমিন।

মামলার বরাতে পিপি ওমরাও খান দীপু বলেন, ২০২৪ সালের ২৯ অক্টোবর রাতে ভুক্তভোগী নারী তার স্বজনের কাছ থেকে ধার নেওয়া ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

পথে আসামিরা জোরপূর্বক তাকে একটি টেক্সটাইল মিলের অফিস রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পাশাপাশি তারা ওই গৃহবধূর মোবাইল ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

পিপি আরও জানান, ঘটনার পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা করেন।

পরে দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত মামলার রায়ে আসামিদের যাবজ্জীবনের সাজা দেন।

একইসঙ্গে রায়ে দণ্ডিতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের কথা বলা হয়েছে বলে জানান পিপি।

তিনি আরও বলেন, রায়ের পর দণ্ডপ্রাপ্তদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >