নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের জন্য আমার দরজা খোলা : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমার দরজা সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য খোলা। আপনাদের যেকোনো বিষয় বা সমস্যা নিয়ে আমার কাছে আসুন, আমি সর্বদা আপনার পাশে থাকবো।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর ১নাম্বার খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি আরও বলেন, “এই মাটির টানে নিজের জীবন বাজি রেখে যারা শহীদ হয়েছেন, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আপনারা দেশের জন্য যে কাজ করেছেন তা প্রশংসনীয়। আপনারা জাতির সূর্য সন্তান, আপনাদের দেখে আমরা গর্ববোধ করি।”

তিনি উল্লেখ করেন, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এই কারণে মুক্তিযোদ্ধাদের প্রতি তার বিশেষ দৃষ্টি থাকে এবং এত বছর পরে তাদের উপস্থিতি দেখে তিনি অভিভূত হয়েছেন।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান। সে আমাদের প্রতি আন্তরিক, তাই তার কাছে আমাদের কোনো চাওয়া-পাওয়া নেই।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >