নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

১ সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প: আবহাওয়া অধিদপ্তর

দুই দিনে টানা তৃতীয়বারের মতো দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরমধ্যে প্রথম ভূ-কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে। মাত্রা ছিল ৩ দশমিক ৭। এরপর ফের সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে দু’টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) মাঝারি মানের ভূমিকম্পে কেপে উঠে বাংলাদেশ। ঐ ভুমিকম্পে এখন পর্যন্ত সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে সারাদেশে অন্তত ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >