নারায়ণগঞ্জ ।
,

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃ_ত্যু, নি/খোঁ/জ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সমুদ্রে গোসল করতে নামার পর পর্যটকদের কয়েকজন পানিতে ডুবে যান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এ পর্যন্ত দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিখোঁজ থাকা আরও দুই পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার হওয়া মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঘটনার পর সৈকত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। নিখোঁজ পর্যটকদের সন্ধান এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >