২১ অক্টোবর ২০২৬ খ্রি. দিবাগত রাত ০৩.১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ০৫ নং ঘাটে প্রতিমা বিসর্জনের সমাপ্তি হয়। এবার ২৪০টি পূজামণ্ডপের মধ্যে ২১৪ টি বিসর্জন দেয়া হয়। ২৫ টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হবে না। আর ০১ টি পূজা মন্ডপের প্রতিমা আগামীকাল বিসর্জন দেয়া হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ৪৩ টি পূজা মন্ডপের মধ্যে ০২ টি, ফতুল্লা মডেল থানাধীন ২৯ টি পূজা মন্ডপের মধ্যে ০৫ টি, রূপগঞ্জ থানাধীন ৫৭ টি পূজা মন্ডপের মধ্যে ০৯ টি, আড়াইহাজার থানাধীন ৩৭ টি পূজা মন্ডপের মধ্যে ০১ টি এবং সোনারগাঁও থানাধীন ৩৮ টি পূজা মন্ডপের মধ্যে ০৮ টি পূজা মন্ডপের প্রতিমা এবার বিসর্জন দেয়া হবে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান মহোদয়, পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু মহোদয় এবং পূজা উদযাপন কমিটির
নেতৃবৃন্দ প্রতিমা বিসর্জনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। এবছর পূজা মন্ডপগুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারী ও শিশু এবং বয়স্ক লোক কোন নির্যাতন বা হয়রানির শিকার হয়নি।
জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে সফলভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করেছেন। জেলা পুলিশ, ডিএসবি, জেলা গোয়েন্দা টিম এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত QRT টিম এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



