নারায়ণগঞ্জ ।
,

পাখিভ্যানের বেপ/রো/য়া চলাচলে সড়ক দু/র্ঘ/টনা, গু/রু/তর আহত গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মশান বাজার এলাকায় পাখিভ্যানের বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব আজকে সকালের ঘটনা ঘটে জানা গেছে, মিরপুর মশান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আ*হত হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


সড়কে পাখিভ্যানসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তাঁরা।


সাংবাদিক রাকিবের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।
সাংবাদিক রাকিবের দ্রুত সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >