নারায়ণগঞ্জ ।
,

দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তাজু মেম্বারের মেয়ে রাবিয়া ও আবদুল সামাদের স্ত্রী নিলুফা
সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে

সোনারগাঁয়ে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই নব্য বিএনপি’র নেত্রীর বিরুদ্ধে

নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার(নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি ও হলদাবাড়ি গ্রামে ৫ ই আগস্টের পর নব্য দুই বিএনপি নেত্রী ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, ৫ ই আগস্টের পর এই দুই নব্য বিএনপির নেত্রীর হঠাৎ করেই আবির্ভাব ঘটে সাদীপুর ইউনিয়নে। কোনাবাড়ি এবং হলদাবাড়ির ১৫থেকে ২০জন নারী পুরুষ থেকে ৩ হাজার থেকে ১২শত টাকা পর্যন্ত নিয়েছেন বিভিন্ন কার্ড করে দেওয়ার নাম করে।

অসহায় মানুষগুলো আরো জানান, তাজু মেম্বারের মেয়ে রাবিয়া ও আবদুল সামাদের স্ত্রী নিলুফা দীর্ঘদিন ধরে ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। দীর্ঘদিন ধরে অর্থ দেওয়ার পরও কার্ড না পাওয়ায় সোনারগাঁও উপজেলার ইউএনও কাছে লিখিত অভিযোগ দিবেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >