নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের চৌকস নেতৃত্ব ও দিকনির্দেশনায় আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) পরিচালিত বিশেষ অভিযানে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন, ধর্ষণচেষ্টা মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং বৈষম্যবিরোধী মামলায় ২ জন রয়েছেন। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।








