খালিদ হাসান রবিন ওরফে ভাইরাস রবিন এক অবৈধ অস্ত্র ব্যবসায়ী এবং মাদক সম্রাটের নাম।
যার মাদকের করাল ঘ্রাসের শিকার হয়ে শত শত কিশোর -যুবক ধ্বংস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত।মাদকাসক্ত পরিবার গুলোতে নেমে আসছে অশান্তির ছায়া।
তারপরও এই ভাইরাস রবিনকে রহস্যজনক কারণে গ্রেফতার করছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কারণ হচ্ছে ৫ই আগস্টের পরে মাদক সম্রাট খালিদ হাসান রবিন বিএনপির কর্মী বনে গেছেন।
গত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর আওয়ামী লীগের নাম ব্যবহার করে গড়ে তুলেছেন মাদকের বিশাল সাম্রাজ্য। সেই সাথে গড়ে তুলেছেন নিজের অঢেল নগদ অর্থ ও সম্পদ।
কিন্তু যুব সমাজকে ধ্বংসকারী মাদক সম্রাট ভাইরাস খালিদ হাসান রবিন যখন যে দল ক্ষমতায় আসে সে দলেরই রাজনীতিবিদ টাকার বিনিময়ে কিনে নিয়ে বনে যান সে দলের কর্মী বা নেতা।
ঢাকা,নারায়নগঞ্জ,নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।কয়েকবার রেব ও পুলিশের হাতে অস্ত্র,মাদক সহ আটক হয়ে জেলহাজত বাস করলেও কিছু আইনজীবি অর্থের বিনিময়ে স্বল্প সময়ের মধ্যে জামিনে বের করিয়ে আনেন খালিদ হাসান ওরফে ভাইরাস রবিনকে।

তাই সচেতন মহল মনে করেন রাষ্ট্র, সমাজ ও পরিবার ধবংসকারী অস্ত্র ও মাদক বিক্রেতাদের সরাসরি ক্রসফায়ার দেয়া হলে মাদক বিক্রি বন্ধ হবে।নইলে মাদকে সয়লাব হয়ে পড়বে পুরো রাষ্ট্র জুড়ে।
ইয়াবা ও গাঁজার ডিলার মাদক সম্রাট খালিদ হাসান রবিন ওরফে ভাইরাস রবিন কখনো পরিচয় দেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির, আবার কখনো পরিচয় দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের, আবার কখনো বলে থাকেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নাম।
আর এই কারণেই হয়তো আইনশৃঙ্খলা বাহিনী এই মাদক সম্রাট কে আটক করতে অনীহা প্রকাশ করেন।
এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ মাসোয়ারা নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা যায়, জালকুড়ি তালতলা নাইনতাপাড়া মাদবর বাজার ও তার আশপাশের এলাকায় ইয়াবা সম্রাট ভাইরাস রবিন তার বিশাল বাহিনীর মাধ্যমে উক্ত এলাকায় মাদক বিক্রি করছেন। এতে করে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন পেশার মানুষ ইয়াবা ও গাঁজায় আসক্ত হয়ে পড়ছে।এতে করে জালকুড়ি বাসী ভাইরাস রবিনের কারনে সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
পরিবার ও সমাজ ধ্বংস হলেও রবিন ওরফে ভাইরাস রবিন গড়ে তুলেছেন বিশাল ধন সম্পদের সাম্রাজ্য। ইতিমধ্যেই জালকুড়ি এলাকায় একটি বাড়ি, পূর্ব লামাপাড়া রূপসী গার্মেন্টস সংলগ্ন দুইটি বাড়ি,রামারবাগ মেট্রো গার্মেন্টসের সামনে একটি বাড়ি করে ফেলেছেন পরিবার ও সমাজকে ধ্বংস করে।
রবিনের অবৈধ সম্পদের কাছে বিক্রি হয়ে গেছেন বিএনপির কতিপয় রাজনৈতিক কয়েক নেতা আর আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য।রবিন ওরফে ভাইরাস রবিন ফতুল্লার লামাপাড়া এলাকার কলিমউদ্দিন কইল্যার পুত্র।
অবিলম্বে মাদক সম্রাট ও ইয়াবা এবং গাঁজার ডিলার রবিন ওরফে ভাইরাস রবিন কে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।





