নারায়ণগঞ্জ ।
,

খুলনার শীর্ষ সন্ত্রাসী হোসেন ঢালী সিরাজগঞ্জে গ্রেফতার

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হোসেন ঢালীকে (৫০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রুপের সদস্য।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।এসআরবি সূত্রে জানা যায়, খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনিকে অস্ত্রের মুখে অপহরণের পর হত্যা করেন হোসেন ঢালী। তিনি খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার তরিকুল ঢালীর ছেলে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, ছিনতাই, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

খুলনার শীর্ষ ১৮১ সন্ত্রাসীর তালিকায় হোসেন ঢালী অন্যতম। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। বিভিন্ন উপায়ে বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অপরাধ কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, গ্রেফতার হোসেন ঢালীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >