নারায়ণগঞ্জ । রবিবার
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়ে দুবাই প্রবাসী হওয়ায় ভুক্তভোগী নারী তার সাত বছর বয়সী নাতিকে নিয়ে ওমরপুর আইয়ুবনগর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন। একই ফ্ল্যাটের এক কক্ষে থাকতেন তার জামাতা এবং অন্য কক্ষে ওই নারী ও তার নাতি।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ মে রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত জামাতা ওই নারীকে ঘুম থেকে ডেকে তোলে। পরে জোরপূর্বক তাকে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে তিনি বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >