নারায়ণগঞ্জ । রবিবার
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ মে দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনিতে জনৈক জাবেদের বাড়ির সামনে এবং ১৬ মে সকাল ৭টা ৪৫ মিনিটে ৪নং ওয়ার্ডের কাঁচপুর টার্নিং ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতাররা হলেন— মোঃ ফরিদ (২৫), মোঃ রাব্বি (২৩), মোহাম্মদ শাকিল মিয়া (২৫), হাসিবুর রহমান জুবায়ের (২৯) ও মোঃ ফাহিম (২৫)। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গ্রেফতার ফরিদের বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >