নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ডের নূরবাগ জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

এ সময় সাগর ওরফে বেলু (৩০), পিতা- মৃত রওশন মেম্বার, মাতা- পারভীন বেগম, সাং- নিমাই কাশারী, বাঘমারা, থানা- সিদ্ধিরগঞ্জকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >