নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে রূপগঞ্জ থানা পুলিশের দুটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে এএসআই (নিঃ) মিলন মিয়া ও আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে রূপগঞ্জ থানা এলাকা থেকে মোঃ ছাইদুল (৩০) ও মোঃ রাজন মিয়া (২৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >