নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুব জমিয়ত হবে আশারপ্রতীক: মাও. ফেরদাউস

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, মানুষের তিনটি কাল। এরমধ্যে আমরা একটি কাল (শিশু) অতিক্রম করেছি। এখন আমরা যুবক কালে আছি। মাঝের এই সময়টাতে প্রত্যেকটা মানুষ তার মেহনতের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। আর ভুল করলে জীবন নষ্ট হয়ে যাবে।

এ সময় মানুষের জন্য অতি মূল্যবান। এই বয়সে যে নিজেকে আল্লাহর গোলামিতে মগ্ন থাকবে, ঐ যুবককে আল্লাহ পাক আরসের ছায়া তলে রাখবেন। সমাজের নেতৃত্ব দেয়ার জন্য, তাদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য যুব জমিয়ত সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে।


গতকাল বিকেলে জামতলায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগর যুব জমিয়তের উদ্যোগে আয়োজিত ‘‘সুন্দর নগর, ঐক্যবদ্ধ যুব শক্তি, করণীয় শীর্ষক’’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কয়েকটি রাজনৈতিক দলের যুব সংগঠনের নাম শুনলে মানুষ আতঙ্কে থাকে। সেই ভয়কে জয় করে এই যুব শক্তিকে কাজে লাগানোর একমাত্র সংগঠন হচ্ছে যুব জমিয়ত।

আপনাদের ইস্পাতের মতো শক্তিশালী হতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে আসলামের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দাইমি। মাওলানা হুমায়ুন রশীদের সঞ্চালনা ও মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনোয়ার হোসাইন, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজ্জাদ হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >