কুষ্টিয়া প্রতিনিধি: এস এম বাদল: সারা জীবনের কষ্টার্জিত টাকা নিরাপদে রাখার আশায় পোস্ট অফিসে জমা রেখেছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেই টাকাই আত্মসাতের অভিযোগ উঠেছে পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া পোস্ট অফিসে সাধারণ গ্রাহকদের জমা রাখা প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পোস্ট অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে
তারাগুনিয়া পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ তাঁদের কষ্টার্জিত অর্থ জমা রেখে আসছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, পোস্ট অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের জমা রাখা টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগকারী মোঃ কাজী সৈকত মিয়ার দাবি, প্রায় ১৫০ থেকে ২০০ জন গ্রাহকের জমা রাখা অর্থের পরিমাণ আনুমানিক ৪ কোটি টাকা।

অন্যদিকে, অভিযোগকারী মোঃ কাজী সৈকত মিয়া দৌলতপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ মানুষের কষ্টার্জিত এই বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল? কীভাবে এত মানুষের সঞ্চিত টাকা আত্মসাতের ঘটনা ঘটল? আর এর সঙ্গে কারা জড়িত?
ভুক্তভোগী গ্রাহকরা তাঁদের জমা রাখা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



