নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে ডিবি (খ) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ১০০ গ্রাম, উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ ইসমাইল হোসেন রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল লতিফ এবং মাতার নাম মোসাঃ আছিয়া বেগম।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





