নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লা থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযানে আটক ০৫।

অদ্য ১৮ জুলাই ২০২৬ খ্রিঃ (শনিবার ) দুপুর ১২.০০ ঘটিকা হতে বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানাধীন মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাইসদার ও গলাচিপা এলাকায় ফতুল্লা মডেল থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃর্ক যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এই যৌথ অভিযানে মোট ০৫ (পাঁচ) জন মাদকসেবীদের আটক করা হয়।

এদের মধ্যে ১। মোঃ ওয়াহিদুজ্জামান অনিক (৩৫), পিতা- মৃত ওমর আলী, সং মাসদাইর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড; ২। মো রাব্বি (১৮), পিতা-মনির হোসেন, সাং – আমতলা এনায়েত নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩।মোহাম্মদ সামিউল (১৮), পিতা- মোহাম্মদ জয়নাল, সাং আমতলা এনায়েত নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তারিফ আল তাওহিদ মহোদয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইয়াবা সেবনের জন্য বিজ্ঞ ভ্রাম্যমান আদালত এই আদেশ প্রদান করেন। অভিযান চলাকালে উদ্ধারকৃত ৪০০(চারশত) গ্রাম গাঁজা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

যৌথ অভিযানে আটককৃত অপর ০২ জন ১. আব্দুস সালাম(৩২), পিতা- মোহাম্মদ আলী, সাং- নরসিংপুর শামসুল আলমের মোড় এবং ২. সাদ্দাম(১৫), পিতা- সঞ্জু মিয়া, সাং- মাসদাইর পাকাপোল,উভয় থানা- ফতুল্লা, নারায়ণগঞ্জ’দের ফতুল্লা থানা হেফাজতে দেওয়া হয়। তাদেরকে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জনাব মোঃ শামীম হোসাইন মহোদয়সহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এবং পুলিশ লাইন্স থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এই অভিযানে উপস্থিত ছিল। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >