বন্দর প্রতিনিধি: বন্দরে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আরিফ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী আরিফ বন্দর উপজেলার দক্ষিণ বারপাড়া এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক লুৎফর বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(৪)২৬।
ধৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (১৯ এপ্রিল) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিটে বন্দর উপজেলা দক্ষিণ বারপাড়া ধৃত মাদক ব্যবসায়ী বসত ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত মাদক ব্যবসায়ী আরিফ দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।







