নারায়ণগঞ্জ । মঙ্গলবার
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর লুটপাট  ২ নারীসহ আহত-৩

স্টাফ রির্পোটার : বন্দরে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ২ নারী ও এক প্রবাসীসহ ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। ওই সময় প্রতিপক্ষরা  বসত বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে   প্রায় ২ লাখ টাকা ক্ষতিসাধনসহ ২টি স্মার্ট ফোন ও ম্যানিব্যাগে রক্ষিত কাতারের একটি আইডি কার্ড ছিনিয়ে নেয়। আহতরা হলো কাতার প্রবাসী রাসেল (৩৪) সৎ মেয়ে নিঝুম (২৫) ও প্রিয়া (১৯)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।

গত শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় বন্দর থানার মাহামুদনগর এলাকার এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে জখমপ্রাপ্ত সদ্য কাতার প্রবাস ফেরত রাসেল মিয়া বাদী হয়ে হামলাকারি বাবু, ইমন, আলামিন, রুমা, সুমা ও মুন্নীসহ ১২ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।


জানা গেছে,, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাদীর সৎ মেয়ে নিঝুমের ননদ প্রিয়া আক্তার (১৯) এর সাথে একই থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে বাবু ও তার দুই বোন রুমা ও সুমা বেগমের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা   চলে আসছিল।

পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় প্রতিপক্ষ বাবু ও তার দুই বোন রুমা ও সুমাসহ একই এলাকার  মোহন মিয়ার ২ ছেলে ইমন ও আলামিন  এবং একই এলাকার মনির মিয়ার মেয়ে মুন্নী বেগমসহ অজ্ঞাত নামা ৫/৬ জন মিলে ১ সন্তানের জননী প্রিয়া আক্তারকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। উল্লেখিত বিষয়টি জানতে পরে জখমপ্রাপ্ত ১ সন্তানের জননী প্রিয়া আক্তারের ভাবি নিঝুম ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে উল্লেখিত বিবাদীগন আরো বেশী ক্ষিপ্ত হয়ে নিঝুমের উপর অতর্কিত হামলা চালিয়ে বেদম মারধর করে আহত করে।

পরে ওই দিন দুপুর আড়াইটার দিকে প্রতিপক্ষ বাবুসহ উল্লেখিত বিবাদীগন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নিঝুমের বসত বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে ২ লাখ টাকা ক্ষতিসাধনসহ ২টি স্মার্ট ফোন ও ম্যানিব্যাগে রক্ষিত কাতারের একটি আইডি কার্ড ছিনিয়ে নেয়। ওই সময় হামলাকারিদের বাধা দিতে গেয়ে কাতার প্রবাসী রাসেল মিয়া রক্তাক্ত জখম হয়। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >