নারায়ণগঞ্জ ।
,

গাবতলীকে মাদকমুক্ত করার ঘোষনা দিলেন সংগঠনের সহ-সভাপতি আনিসুজ্জামান

ফতুল্লার উত্তর মাসদাইর গাবতলী সোসাইটি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় বর্তমান সোসাইটির সভাপতি রফিকুল ইসলাম জীবন এবং সাধারন সম্পাদক এনামুল ফেরদৌস (মনা) কে কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি আনিসুজ্জামান।

সে সাথে উত্তর মাসদাইর গাবতলী বাসীর সকল সুখে দুঃখে পাশে থাকাসহ দায়িত্ব নিষ্টার সাথে পালন করারও অঙ্গীকার করেন তিনি।

২৩ জুলাই (বৃহস্পতিবার) এ প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে আনিসুজ্জামান তার মনের অভিব্যাপ্তিগুলো এভাবেই জানান দেন।

গাবতলী সোসাইটির সহ-সভাপতি আনিসুজ্জামান জানান, দীর্ঘদিন ধরেই গাবতলী সোসাইটির সুদক্ষ সভাপতি রফিকুল ইসলাম জীবন ভাই এবং সাধারন সম্পাদক এনামুল ফেরদৌস মনা ভাইয়ের নেতৃত্বে গাবতলী এলাকার মাদক, সন্ত্রাস এবং অপরাধ প্রবণতা প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছি।

এমনকি, সোসাইটির বর্তমান নেতৃবৃন্দ স্থানীয় সামাজিক সমস্যা সমাধানসহ এলাকার শান্তি রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমান কমিটির ভাল কাজ গুলোর অংশীদার করায় আমি ব্যাক্তিগত ভাবে সোসাইটির সভাপতি এবং সাধারন সম্পাদককে মনের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে, সংগঠনের নিয়ম কানুন মেনে চলের অঙ্গীকার করেন তিনি।

তিনি আরো জানান, গাবতলীবাসীকে সাথে নিয়ে বর্তমান সোসাইটি সমাজ থেকে মাদক নিমূল করার যে যুদ্ধ ঘোষনা করেছেন, সে যুদ্ধে নিজেকে একজন মাদক নির্মূল যোদ্ধা মনে করে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার ঘোষনা দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >