নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এ গাড়িচাপায় অজ্ঞাত পথচারী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ির চাপায় আবুল হোসেন নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক গাড়িসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রোববার (২৬ জুলাই) বিকেলে ফতুল্লা থানার স্টেডিয়াম সংলগ্ন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

আবুল হোসেন নরসিংদী সদর উপজেলার ভাষাইল এলাকার মৃত রজব আলীর ছেলে। তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ এশিয়া পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোন ধরনের গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >