নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৬ই ডিসেম্বর) সকাল ৬:৩৪মিনিটে শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে ৩১ বার তোপধ্বনির পর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সকাল থেকেই চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এর নেতৃত্বে বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন।
এরপর শ্রদ্ধা জানায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নেতৃত্বে জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এলজিইডিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।








