নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ মোট ৮৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের তথ্যমতে, অভিযানে ১ জন মাদক ব্যবসায়ী, ৬৫ জন মাদকসেবী, অন্যান্য আইনে ১৭ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী এবং অন্যান্য মামলায় ১১ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৪২ জন মাদকসেবী ও অন্যান্য আইনে ৫ জনসহ মোট ৪৭ জন আসামি গ্রেপ্তার করা হয়। জেলার মধ্যে এ থানায় সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা পুলিশের অভিযানে অন্যান্য আইনে ১ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য এবং অন্যান্য আইনে ৬ জনসহ মোট ১৪ জন আসামি গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য ও অন্যান্য আইনে ১ জনসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৩ জন মাদকসেবী ও ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের অভিযানে অন্যান্য আইনে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য থাকলে তা সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >