নারায়ণগঞ্জ ।
,

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার মৃত্যুতে মহানগর মহিলা দলের সভানেত্রী দিলার মাসুদ ময়নার শোক বার্তা।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলার মাসুদ ময়না।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবারতায় মহিলা দলের সভানেত্রী উল্লেখ করেন, “নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগে মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খোকন সাহা।

রাজনীতিতে মতাদর্শিক ভিন্নতা থাকলেও একই জেলার বাসিন্দা হিসেবে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে রাজনৈতিক শিষ্টাচার, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।

তাঁর এই শোকপ্রকাশ স্থানীয় রাজনৈতিক ও আইনজীবী মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সম্মানবোধের এমন প্রকাশ সত্যিই প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >