নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের নবাগত ডিসি
সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এর সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতাকে শুধু একটি পেশা নয়, এটি একটি গুরু দায়িত্ববোধের কাজ। তিনি সাংবাদিকতাকে রাষ্ট্রের দর্পণ হিসেবে উল্লেখ করে বলেন, জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছেন এবং একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করছেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে নবাগত জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও সাংবাদিকতা একে অপরের সহযোগী। তিনি জেলার সার্বিক উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন।

উক্ত সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা সাংবাদিক মহল তুলে ধরেন এবং ডিসি মহোদয় সেই সমস্ত সমস্যার সমাধানে আশ্বাস দিয়ে সভা শেষ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >