নারায়ণগঞ্জ ।
,

সম্পাদক- প্রকাশক স্বপন পোদ্দার থেকে হারুনুর রশীদ স্বপন হয়ে চলে গেলেন না ফেরার দেশে

দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক- প্রকাশক স্বপন পোদ্দার ওরফে হারুন অর রশীদ স্বপন চলে গেলেন না ফেরার দেশে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” (إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ) মৃত্যুর দুই বছর  আগে ২০২৪ সালের ২১ অক্টোবর তিনি মহান  আল্লাহর  অশেষ রহমতে হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হন। তখন তার নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।

মঙ্গলবার দিবাগত রাত  (২১ অক্টোবর) সাড়ে ১২ টার দিকে শহরের বাসায় মারা যান তিনি। সকাল সোয়া ৮ টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে নামাজে জানাযা শেষে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিলো প্রায় ৬২। তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে  রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >