নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন।

সম্মেলনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আজকের এই সম্মেলনে যারা উপস্থিত আছেন, তারা প্রত্যেকেই দেশ ও জাতি গঠনে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সরকারি চাকরি থেকে অবসর নিলেও আপনাদের অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞা এখনো রাষ্ট্রের জন্য অমূল্য সম্পদ।

তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের পেনশন, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তাসহ যেকোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে। আপনারা সমাজের অভিভাবক, আপনাদের পরামর্শ নিয়ে আমরা একটি সুন্দর ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে চাই।

তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনে সকল কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >