নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে জেলা প্রশাসনের বিদায় সংবর্ধনা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন সময়ের নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর আন্তরিকতা, দক্ষতা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব নারায়ণগঞ্জবাসী ও সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে।

নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব-১১-এর সিও, ৬২ বিজিবির সিও, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >