নারায়ণগঞ্জ ।
,

হুমায়ূন কবীরের নজরুল সন্ধ্যায় নেই দর্শক, মিলনায়তন জুড়ে শুধুই প্রতিযোগী আর অতিথি!

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: বর্ণাঢ্য প্রচার-প্রচারণা আর জমকালো আয়োজনের ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত দর্শক খরায় মুখ থুবড়ে পড়লো হুমায়ূন কবীরের নজরুল সন্ধ্যা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী এবং ‘অভিযান’ কবিতার শতবর্ষ উপলক্ষে আজ ১১ই জুলাই বিকেল ৪:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানজুড়ে সাধারণ দর্শকের উপস্থিতি ছিল একেবারেই শূন্য। পুরো মিলনায়তন জুড়ে কেবল আমন্ত্রিত অতিথি আর প্রতিযোগীদেরই বসে থাকতে দেখা গেছে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

আমন্ত্রিত অতিথিদের দীর্ঘ তালিকা আর বড় বড় নামের উপস্থিতি থাকলেও সাধারণ মানুষকে টানতে ব্যর্থ হয়েছে এই আয়োজন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা জনাব অনুপম হায়াৎ, প্রধান আলোচক ও নজরুল গবেষক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং ‘বাঁশরী’র সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন মঞ্চ আলো করে রাখলেও, দর্শক সারির খালি চেয়ারগুলো ছিল বেশ চোখা পড়া মতো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব মো: হুমায়ূন কবীর এবং সভাপতিত্ব করেন জনাব রুহুল আমিন বাবুল। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস,এম, বিপাশ আনোয়ার ও ‘এযুগের নজরুল’ খ্যাত জনাব নজরুল ইসলাম মিশা।
সচেতন মহলের মতে, এত বড় দুটি ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ দর্শক ও নজরুল ভক্তদের অনুপস্থিতি আয়োজকদের দুর্বলতা ও অব্যবস্থাপনাকেই স্পষ্ট করে তোলে। মঞ্চে অতিথিদের দীর্ঘ বক্তব্য আর প্রতিযোগীদের উপস্থিতি ছাড়া পুরো অনুষ্ঠানটিই ছিল প্রাণহীন ও দর্শকহীন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >