নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) শাহ মো. ওয়ালিউল্লাহকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
গত ২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম সুমনসহ পুলিশের একটি আভিযানিক দল অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ মো. ওয়ালিউল্লাহ আড়াইহাজার থানায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




