নারায়ণগঞ্জ ।
,

দুর্গাপূজা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয়: ড. আবদুল মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাও দেয়। এই শিক্ষাকে ধারণ করতে পারলেই পূজার প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় এবং ন্যায়ের প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। দুর্গাপূজার এই চেতনাকে ধারণ করে সমাজে সত্য, ন্যায়, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মন্ত্রী নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজনের বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সট: ড. আবদুল মঈন খান
মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >