বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা এর পিতা মরহুম মো. সোলাইমান মিয়া’র রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার ৩০ সেপ্টেম্বর বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান খোকা, সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাবেক যুগ্ম সম্পাদক মো. মোক্তার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, সদস্য আল মামুন খাঁন ও মো. হাবিব খন্দকার।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন, ইসদাইর কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্মানিত মোয়াজ্জেম হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান রামাদান।
দোয়ায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা এর পিতা মরহুম মো. সোলাইমান মিয়া’র রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তাছাড়া সংগঠনের সাবেক সভাপতি মরহুম মতিউর সেন্টু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম এমএইচ নয়ন ও মরহুম তানভীর আহমেদ রনি’র আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।
এছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।







