নারায়ণগঞ্জ ।
,

পাঁচ ধাপে দেশের ৪ হাজার ২৯০ ইউনিয়নে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, পাঁচ ধাপে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের ক্ষেত্রে উপজেলা সদর ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলার কোন কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসছে, তা বৃহস্পতিবার প্রকাশিতব্য তালিকা থেকে জানা যাব

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >