বন্দর প্রতিনিধি: বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের ব্যাক্তিগত অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দরের ২১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার বেহাল অবস্থায় পরে থাকা ভাঙ্গাচুরা রাস্তাঘাটের সংস্কার কাজ করেছেন ।
সোমবার (৩১ আসগ্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিনি বন্দর থানার ২১ নং ওয়ার্ডের বন্দর বাবুপাড়া, রুপালী আবাসিক ও সোনাকান্দা নোয়াদ্দা এলাকার অবহেলিত রাস্তার এ সংস্কার কাজ করেন ।
রাস্তা সংস্কার করার সময় সাবেক যুবদল নেতা আমির হোসেন গণমাধ্যমকে জানান, ২১ নং ওয়ার্ডের বিশেষ করে সোনাকান্দা নোয়াদ্দা এলাকার প্রধান সড়কটি অতি গুরুত্বপূর্ন একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন যানবহন দিয়ে চলাচল করে আসছে। সোনাকান্দা নোয়াদ্দা এলাকায় অতিরিক্ত মাত্রায় ইন্ডাস্ট্রিয়াল গাড়ি চলাচল করার কারনে উল্লেখিত রাস্তাটি বেহাল অবস্থা পরেছে। রাস্তাটি বেহাল অবস্থার কারনে প্রতিদিন হাজার হাজার নারী/ পুরুষ মারাত্মক ঝুঁকি নিয়ে উল্লেখিত রাস্তা দিয়ে চলাচল করে আসছে। আমার কাছে মনে হলো রাস্তাটি সংস্কার করলে জনদুর্ভোগ অনেকাংশ কমে আসবে। আমি আমার সহকর্মীদের সাথে নিয়ে এ সংস্কার কাজ করেছি।
সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সাবেক যুবদল নেতা এমারত, যুবদল নেতা কাউছার, জামান, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আমিন ও ফারুকসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।






