নারায়ণগঞ্জ ।
,

প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছি/নতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার ছি/নতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপির এক নেতাকে গ্রে/প্তার করেছে পুলিশ।

গ্রে/প্তাররা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ও শনিবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও একজনকে আসামি করা হয়েছে, তিনি পলাতক রয়েছেন।

মামলার এজাহার অনুযায়ী, মালয়েশিয়া থেকে পাঠানো ২০০ গ্রাম স্বর্ণ নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার পর সুমন ও তার বন্ধুর পথরোধ করে মারধর করা হয়। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >