নারায়ণগঞ্জ ।
,

বন্দরে সাবেক ছাত্রদল নেতার শেল্টারে উত্তরা শতাধিক মাদক স্পটে মাদক ব্যবসা জমজমাট

বন্দরে উত্তরাঞ্চলের  চিহৃিত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য বেঁচা কেনা ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। প্রতিটি মাদক স্পটে  হাত বারালেই পাওয়া যাচ্ছে মরন নেশা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজাসহ নানা প্রকার মাদকদ্রব্য। এমন কথা জানিয়েছে বন্দরে সচেতন মহল।


বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পুলিশিং কার্যক্রম ভেঙ্গে পরার সুযোগে বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের শেল্টারে চিহৃিত মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতিরাতে বন্দর উপজেলার উত্তরাঞ্চলের মদনপুর মাষ্টার বাড়ী, বড় সাহেব বাড়ী, পেয়েরা বাগন, নাজিম উদ্দীন কলেজ, আন্দিরপাড়, হেদায়েতপাড়া, উত্তর চাঁনপুর, দক্ষিন চাঁনপুর, দেওয়ানবাগ, কলাবড়ীসহ  বন্দর উপজেলার উত্তরাঞ্চলের  প্রায় ৫০টি  মাদক স্পটে জমে উঠেছে মাদকের হাট।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উল্লেখিত মাদক স্পটে  চলে  মাদক বেঁচাকেনা।  মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে বন্দরের উত্তরাঞ্চলের  বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সে সাথে আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটছে ।

বিভিন্ন তথ্য সূত্রে ও খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর মাষ্টার বাড়ী এলাকার সিদ্দিক মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী লিমন একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে শামীম একই এলাকার মৃত হাশেম মাষ্টারের ছেলে রাসেল ও হেদায়েতপাড়া এলাকার মৃত নাজু মিয়ার ছেলে রাজিব, মদনপুর দক্ষিন হেদায়েতপাড়া এলাকার মৃত ইয়াকুব মিয়ার ছেলে দুলাল, মদনপুর মাষ্টার বাড়ী এলাকার আমিন মিয়ার ছেলে নাদিম হোসেন বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের শেল্টারে উল্লেখিত মাদক স্পটে অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে।

মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে আরো জানায়,  বন্দরে মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারনে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। ৫ আগস্টের পর থেকে উল্লেখিত এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ীরা এক চাটিয়ে মাদক ব্যবসা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। পুলিশিং কার্যক্রম সিথিল থাকার কারনে প্রতিটি মাদকস্পটে প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। এ অবস্থা থেকে পরিত্রান পাওয়ার জন্য নবাগত জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ  কামনা করেছে বন্দরে সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >