সিদ্ধিরগঞ্জে এক ব্যবসায়ী ভাড়াটিয়া ফ্লাটে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। বাসা কেউ না থাকার সুবাদে অজ্ঞাত চোরের দল এ্যাজাস্ট ফ্যান ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ১ লাখ ৬৪ হাজার টাকা ও সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার চুরি নিয়ে যায়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে গত শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে যে কোন সময়ে সিদ্ধিরগঞ্জ থানার
আদর্শ নগর জামে মসজিদ সংলগ্ন খান মঞ্জিলে ৩য় তলার একটি ফ্লাটে এ চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জ থানার
আদর্শ নগর জামে মসজিদ সংলগ্ন খান মঞ্জিলে ৩য় তলার ফ্লাটের ভাড়াটিয়া ব্যবসায়ী শরিফুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার তার ফ্লাটে
তালবদ্ধ করে তার পিত্রালয় মুন্সিগঞ্জে বেড়াতে যায়। পরে শনিবার (২৯ আগস্ট) উল্লেখিত গৃহবধূ তার ফ্লাটে
তালাবদ্ধ দরজা খুলে রুমে প্রবেশ করে দেখে রুমের মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো ওয়ারড্রপ ভাঙ্গা ভিতরে থাকা ১ জোড়া হাতের স্বর্নের রুলি ১ টি গলার স্বর্নের হার ১ জোড়া স্বর্নের ঝাপটা ১ জোড়া কানের স্বর্নের দুল ১ টি স্বর্নের চেইন ২ টি আংটি ১ টি ব্রেসলেট যাহার সর্ব মোট ওজন ০৫.৫০ (সাড়ে পাঁচ ভরি) যার আনুমানিক মূল্য ১৩,২০,০০০/- টাকা ও নগদ ১,৬৪,০০০/-টাকা সহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।




