নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে ‘জঙ্গী সোহান’কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সোনারগাঁও থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সোহান ওরফে জঙ্গী সোহান একজন চিহ্নিত ডাকাত সর্দার। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় অস্ত্র, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তদন্ত অব্যাহত আছে।








