নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁও থানা ডাকাতির প্রস্তুতিকালে ০১ টি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ ০৬ জন ডাকাত গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বিপরীতে ঢাকাগামী রোডের পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে ০৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রকালীন লিমা-৭ ডিউটি করাকালীন ০৪/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩.৪৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তায় এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ০৯/১০ জনের ০১টি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বিপরীতে ঢাকাগামী রোডের পাকা রাস্তার উপর একটি সিএনজি গাড়ি নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে সমবেত হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌঁড়িয়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ০৬ (ছয়) জন ডাকাত গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হলোঃ ১. মোঃ পারভেজ (৩৬), পিতা- মৃত আসাদ মিয়া; ২. প্রান্ত (২৮), পিতা- মৃত আসাদ মিয়া, সাং-গোহাট্টা, থানা- সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ; ৩. মোঃ রোহান (২২), পিতা-জাহাঙ্গীর মিয়া, সাং-নাল আলাপদী, থানা- সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ; ৪. মোঃ ডালিম (৪৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন, সাং- ছোট সাদিপুর, থানা-সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ; ৫. নাজমুল (২৮), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- আলাপদী, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ; ৬. মোঃ অন্তর (২৪), পিতা-মোঃ মনির হোসেন, সাং- বাতাখালী, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা বর্তমান ঠিকানা কামারগাঁও (সোহাগের বাড়ির ভাড়াটিয়া), থানা-সোনারগাও, জেলা-নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত হতে
১. একটি তালা কাটার যন্ত্র,
২. একটি রামদা;
৩. একটি সেলাই রেঞ্জ;
৪. একটি ছুরি;
৫. একটি প্লাস;
৬. একটি রামদা;
৭. একটি দা
৮. একটি রড এবং পলাতক ডাকাতদের ঘটনাস্থলে রেখে যাওয়া একটি সিএনজি যার রেজিস্ট্রেশন নং-নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে গ্রেফতারকৃত ডাকাতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করতে ডাকাতি, ছিনতাই, মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >