নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সময় নারায়ণগঞ্জ’ পরিবারের ভালোবাসায় কেক কেটে শুভেচ্ছা
মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমেরীর জন্মদিন উদযাপন

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মোহনা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আজমেরীর জন্মদিন উদযাপন করেছে ‘সময় নারায়ণগঞ্জ’ পরিবার। এ উপলক্ষে কেক কেটে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জন্মদিনের এ আয়োজনটি পরিণত হয় সহকর্মীদের মিলনমেলায়। শুভেচ্ছা বিনিময়, হাস্যোজ্জ্বল মুহূর্ত এবং আন্তরিক ভালোবাসায় ভরপুর পরিবেশে সহকর্মীরা আজমেরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সময় নারায়ণগঞ্জ’-এর সম্পাদক মাহবুবুর রহমান খোকা, প্রকাশক সহিদুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহামুদ, সিনিয়র ফটো সাংবাদিক হাবিব খন্দকার, সিনিয়র ক্যামেরা পারসন আল-আমিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা।

এ সময় সহকর্মীরা বলেন, সাংবাদিকতা পেশায় মোঃ আজমেরী নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে চলেছেন। তাঁর পেশাগত সফলতা এবং ব্যক্তিগত জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও পুরো আয়োজনজুড়ে ছিল সহকর্মীদের আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের উজ্জ্বল প্রকাশ। জন্মদিনের এই বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে সবাই একসঙ্গে ছবি তোলেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

‘সময় নারায়ণগঞ্জ’ পরিবারের পক্ষ থেকে মোঃ আজমেরীকে জানানো হয় জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >